#Quote
More Quotes by Taslima Nasrin
আমার সংজ্ঞায় চরিত্রহীনতার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই, সম্পর্ক আছে শঠতা, নীচতা, অসততা, মিথ্যে, প্রতারণা, ছলনা, চাতুরীর সঙ্গে। - তসলিমা নাসরিন
যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম। - তসলিমা নাসরিন
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ, নাফুরানো দীর্ঘ রাত। একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা। - তসলিমা নাসরিন
আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম। - তসলিমা নাসরিন
“পৃথিবীর ইতিহাসে, কোনও অন্ধকার সমাজে যখনই কোনও নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে, নিজের স্বাধীনতার কথা বলেছে, ভাঙতে চেয়েছে পরাধীনতার শেকল, তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে।” - তসলিমা নাসরিন
আমি তাকে ভালোবেসে,ঘৃণা করে, তাকে সসম্মানে, গোপনে, তাকে হৃৎপিণ্ডে, রক্তচলাচলে বহন করি, বাঁচাই। আমার সময়। আমার আততায়ী, আমি জন্মে তাকে জন্ম দিই। - তসলিমা নাসরিন
নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হল- মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। - তসলিমা নাসরিন
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কি পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি। - তসলিমা নাসরিন
বড়শিতে গাঁথা হৃদপিন্ডের আঁশ ছিঁড়ে খেতে চাও, তুমি তো পুরুষই খাবে। সাঁতার জানি না, মধ্যনদীতে ডুবি অন্ধকে টোপ দেবার মানুষ নেই। - তসলিমা নাসরিন
তুমি ছাড়া তোমার কেউ নেই কোন প্রানী বা উদ্ভিদ নেই। তবু এত যে বলো তুমি তোমার, তুমিও কি আসলে তোমার ? - তসলিমা নাসরিন