#Quote
More Quotes
তবুও শেষ পর্যন্ত লাল শাড়িতে এসো, কৃষ্ণচূড়ায় বরণ করে নেব তোমায়।
লাল শাড়ি নিয়ে কত শত কবি কত কাব্য রচনা করেছিল। কে জানে হয়তো কোথাও প্রেমিকের চিঠিতে লাল শাড়ি পরার জন্য আকুতি ছিল।
হৃদয় ভাঙার রং নাকি লাল। তাহলে লাল শাড়ি পরেই না হয় ভাঙ্গা হৃদয়ে আবরন দিয়ে দিবো।
লাল শাড়ীর আভায় তুমি, এক অপার্থিব সুন্দরী। তোমার সেই রূপের স্মৃতি চিরকাল আমার মনে গেঁথে থাকবে।
অঙ্গে লাল শাড়ি জড়িয়ে রূপ ছাপিয়ে হেঁটে চলেছ তুমি। আর আমার হৃদয় প্রদীপ কেঁপে উঠেছিল প্রতিটা মুহূর্তে মুহূর্তে।
হৃদয় যখন ভেঙে যায়, তখন লাল শাড়িও মনে হয় কাঁটাযুক্ত গোলাপ, যা স্পর্শ করলেই বাড়ে ব্যথা।
লাল শাড়িতে তুমিই বিজয়ী। তবুও আমি হাজার বার হেরে যেতে চাই একই ভাবে একই রূপে।
প্রতিটি নারীর জীবনে লাল শাড়ি এক অপরিহার্য অংশ যা বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলে।
শাড়ীতে নারী, আর লাল শাড়ীতে আমি অপ্সরী।
ভালোবাসা হোক বেনারসী শাড়ির মতো ন্যাপথালিন দিয়ে যত্ন করে আরমারিতে তুলে রাখার মতো।