#Quote
More Quotes
ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ। - টমাস ফুলার
ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো
যে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে না, তখন ভেবে নিতে হবে যে সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে।
শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায় – কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন।
আমাকে ভালবাসতে হবে না,আমাকে ভালবাসি বলতেও হবে না! মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার দুটো ঠোঁট ছুঁয়েও দিতে হবে না! কিংবা আমার জন্য অন্য সবার মতো, রাত জাগা পাখিও হতে হবে না, আমি খুব অল্প কিছু চাই। (হুমায়ুন আহমেদ)
আবেগ দিয়ে নয় সবকিছুই বিবেক দিয়ে চিন্তা করতে হবে। কারন বিবেকবান মানুষ ভুল করতে পারে না।
লোভী ও অহঙ্কারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে।
একজন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে বড়োজোর মিথ্যে নিয়ে নানান রকম স্বপ্ন দেখতে পারে, যেগুলো সারাজীবনেও কখনও পূরণ হবে না। আর ওরকম মিথ্যে স্বপ্ন দেখতে দেখতেই হয়তো সে একদিন মারা যাবে। সেই মানুষকে ঘুম থেকে তোলার কিংবা মৃত্যুপথ থেকে ফেরানোর একটাই রাস্তা---শত কষ্ট হলেও, বাস্তব সত্যটা তাকে জানানো।
মানুষ চিনতে ভুল করি, কারণ মানুষ চেহারায় মুখোশ পরে না! মুখোশ পরে থাকে মনে।
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকার এর কথা মানুষ বেশিদিন মনে রাখবে না।