#Quote
More Quotes by Redwan Masud
কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
সমাজের পরিবর্তন হচ্ছে মানেই সমাজের উন্নতি নয়, অধঃপতনও হয়।
মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না, দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে।
ধর্ম যেখানে রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায় শান্তি সেখান থেকে দৌড়ে পালায়।
সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না।
পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংঘটিত হয় কলম দিয়ে অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে।
যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র।
যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে।
কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙ্গে না, একই ভুল বারবার করে।