#Quote
More Quotes by Bill Gates
সফলতা উৎযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। - বিল গেটস
আমি যখন ছোটো ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল। – বিল গেটস
পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরী করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। - বিল গেটস
প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। - বিল গেটস
পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবেনা, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। - বিল গেটস
আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে। - বিল গেটস
আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যারা আমাদেরকে তাদের মতামত জানাবে, এভাবেই আমরা উন্নতি করতে পারব। - বিল গেটস
প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র। ছোটদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। - বিল গেটস
ডিএনএ একটি কম্পিউটার প্রোগ্রামের মতো, তবে এটি কোনও সফ্টওয়্যারের চেয়ে অনেক বেশী উন্নত। - বিল গেটস
আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষাগ্রহণ করতে পারবেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস। - বিল গেটস