#Quote

More Quotes
পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে চলে যায় সবাই সবাইকে ভুলে যায়। কিন্তু মায়ের ভালোবাসা আজীবন রয়ে যায়।
মা হলো সেই আশ্রয়, যা কখনো পুরোনো হয় না। আজ খুব মনে পড়ছে তোমাকে মা!
মায়ের ভালোবাসা, মায়ের ত্যাগ, মায়ের মাহব্বত কোন কিছুর সাথে তুলনা করা যায় না। মা তো মা’ই।
মা হলো সেই মানুষ, যিনি আমাদের জন্য সবকিছু করেন কিন্তু কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। আজ তোমাকে ভীষণ মনে পড়ছে, মা!
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকিনা। হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলেই মনে হয় কিছুই পাই নাই।
আমার চোখের আর্দ্রতা তোমার কারণে নয় তোমার অভাবের কারণে.!!
যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।
মা দিবস হলো মায়ের সাথে সুন্দর সময় কাটানো, তাঁকে বিশেষ অনুভব করানো এবং তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানানো।
মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়। – হুমায়ূন আহমেদ
জীবনে অনেক কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু মায়ের মমতা একবার হারালে আর কখনো ফিরে আসে না।