#Quote

তুমি না থাকলে আমার কি হত? কিচ্ছু হত না! শুভ মাতৃদিবস। তুমি তোমার মতই থেকো চিরটাকাল।

Facebook
Twitter
More Quotes
আমার সাহস, আমার শিক্ষা, আমার অনুপ্রেরণা – সব তুমি, তুমি, আর তুমি!
আমি তোমার সবচেয়ে বড় ভক্ত মা। আমি সবসময় ছিলাম এবং সবসময় থাকবো!
তোমার জন্য আমার মনে কতটা কৃতজ্ঞতা আছে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ শব্দটা খুবই ছোট। তবুও, তুমি যা কিছু করো, আমার জান্তে আর অজান্তে, তার জন্য তোমাকে ধন্যবাদ।
শুভ মাতৃদিবস। আজকে উপহারে তোমাকে কথা দিচ্ছি নিজের সব থেকে ভালো স্বরূপ হয়ে দেখাবো। আর হ্যা, কাল থেকে একদম ঠিক সময়ে ঘুম থেকে উঠব!
প্রথম শব্দ তুমি, আর বাকি শব্দগুলো শেখা তোমার থেকে ঠিক ভুল, ভালো মন্দ – পৃথিবীটাকে চিনেছি তোমার চোখে!
যে ডাকে দিনের শুরু দিনের শেষ যে ডাকে আর সব না হলেও চলবে মা না থাকলে, সব কিছুই শূন্য লাগে যে!
তুমি থেকে আমি তোমার জন্য আমি তোমার ছায়া আমি তোমার সঙ্গে ভালো থাকি আমি।
তোমার সঙ্গে কাটানো মূহুর্ত গুলো আমার কাছে সবথেকে প্রিয়। মায়েদের জন্য আজকের এই দিনটাতেও আমি তোমার সঙ্গে অনেক অনেক সময় কাটাতে চাই। শুভ মাতৃদিবস, মা।
সারাবছর তুমি আমার খেয়াল রাখো, আমাকে কত্ত ভালোবাসো। আজ আমার পালা তোমাকে ভালবাসায় ভরিয়ে তোলার। এই নাও, এত্ত ভালোবাসা।
কিছু কিছু জিনিসের পিছনের কি, কেন – বৃত্তান্ত থাকে না ঠিক যেমন মা! কিভাবে করে, কে জানে! দিনের শেষে, জানি, সব ঠিক হয়ে যাবে, সে সবথেকে বড় ভরসা!