#Quote

More Quotes
বৃষ্টির ফোঁটা চোখে লাগে, যেন তোমার চুমু, মন ভরে ওঠে ভালোবাসায় আনুভূতিতে।
তোমার কথা মনে পড়ার একটা অজুহাত—বৃষ্টি।
মেঘবালিকা আজ মেলেছে ডানা ছুঁয়ে গেছে ওই নীল সীমানা, বৃষ্টিতে ভিজে গেছে আজ সারাটা শহর মনটা ওঠে কেমন করে বৃষ্টির প্রতিটি প্রহর।
বসুন্ধরা ভগবানের এক সৃষ্টি তারই একটি সামান্য অংশ বৃষ্টি ।। বর্ষার শেষে ধুয়ে সব কিছুর বাড়ে সৌন্দর্য পরিবেশেরও বেড়ে যায় মাধুর্য । চারদিক ভরে যায় সবুজ বনে ৷ আনন্দ আসতে থাকে সকলের মনে ৷
মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে-শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা-হা করে উঠে। আদিগন্ত বিস্তৃত শুণ্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি।– হুমায়ূন আহমেদ
বৃষ্টি আমাদেরকে শেখায় যে, জীবনের সব আনন্দের মধ্যে কিছু দুঃখও আছে।
ফুলের মতো প্রস্ফুটিত ছায়াছবি, বৃষ্টি-চুম্বন করা রাস্তাগুলো, মন্ত্রমুগ্ধ ঘন্টা, উপর থেকে তরল কবিতা, প্রকৃতির অন্তহীন ভালবাসার সনেট।
হলুদ শাড়ি,সেফটিপিন,চোখে কালো ফ্রেম,মেঘলাদিন,বৃষ্টির আভাস,ময়ুর নাচ,নদীতে ঢেউ আজ যেন ঝাপসা সব কাঁচ।
বৃষ্টির ফোঁটার মতো আমিও — পড়ে যাই, আবার মিলিয়ে যাই।
আহা, শ্রাবণের বৃষ্টি! অনাবিল আনন্দে বৃষ্টিতে ভিজে দেহ মন একদিন শান্ত হতো। আজ তা আর হয়না।