#Quote
More Quotes
একজন খারাপ মানুষ জ্ঞানী হলেও, তাকে পরিহার করা উচিৎ ।
জ্ঞান শুধু সত্যের মাঝেই পাওয়া যায়। — জোহান ওল্ফগ্যাং ভন গোথে
কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা । অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি , জন্তুর সাথে জবরদস্তি করা যায় , মানুষের সাথে নয় , হিউম্যান উইল রিভল্ট । — আহমদ ছফা
জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, তাই প্রতিদিন নতুন কিছু শিখতে হবে।
কিছু কিছু ক্ষেত্রে নিজের অজ্ঞতা স্বীকার করে নেওয়া বোকামি হয় না, বরং এর মানে আপনার সঠিক জ্ঞান প্রদর্শন করা।
জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই – পবিত্র গীতা
বই হচ্ছে জ্ঞানের ভান্ডার তাই প্রতিটি স্কুল হচ্ছে জ্ঞান ভান্ডারের একটি স্থান। প্রতিটি স্কুলে লাইব্রেরি থাকা একান্ত প্রয়োজন, আর সেখানে বিভিন্ন গল্পের বই, উপন্যাস, কবিতা, সাহিত্য, ধর্মীয় বই ইত্যাদি রাখাও জরুরী, যাতে ছাত্র ছাত্রীরা নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে।
যে জ্ঞান মানব কল্যাণে কাজ করে না, সেই জ্ঞানের কোনো মূল্য নেই।
একমাত্র ভালো জীনিষ হলো ‘জ্ঞান’, এবং একমাত্র খারাপ জিনিষ হলো, ‘মুর্খতা’।
শিক্ষার যোগ্যতা আমাদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি জীবনের রহস্যগুলি বোঝার ক্ষমতা দেয়।