More Quotes
আমি সর্বদা জীবনের আশাবাদী দিকটি দেখতে পছন্দ করি, তবে আমি যথেষ্ট বাস্তববাদী যে জীবন একটি জটিল বিষয়।
তোমার আচরণ ও দৃষ্টিভঙ্গি তোমার সম্পর্কে অনেক কিছুর জানান দেয়। তাই এটাকে সর্বদাই স্বাভাবিক রাখার চেষ্টা করো।
নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পালটে দেখো, হয়ত অনেক না পাওয়া প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারো।
আপনার দৃষ্টিভঙ্গি যেমন আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক তেমনই আপনাকে মানুষের চোখে নিচে নামিয়ে আনতে পারে।
দৃষ্টিভঙ্গি শব্দটি ছোট হলেও এর মাহাত্ব্য অনেকখানি। চার অক্ষরের এই শব্দটার মাঝেই লুকিয়ে আছে দুনিয়ার পুরনো ও আধুনিক চিন্তাভাবনার এক জটিল সংঘাত।
আজ পর্যন্ত কোন ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারে নি। যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না।
কখনও হাসতে ভুলবেন না কারণ আপনার দৃষ্টিভঙ্গিই আপনাকে একটি বড় ভুল করার পরে আবার আগের জায়গায় ফিরে যেতে অনুপ্রাণিত করবে।
মহান প্রচেষ্টা সাধারণত মহান দৃষ্টিভঙ্গি থেকেই সৃষ্টি হয়।
আমাদের সুখ-দুঃখের অধিকাংশই আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নয়।
তুমি যে দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে দেখবে, তার উপরই তোমার সুখ-দুঃখ নির্ধারণ করছে।