#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি”। - এ. পি. জে. আব্দুল কালাম
“কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়”। - এ. পি. জে. আব্দুল কালাম
“যদি সূর্য হতে চাও তবে সূর্যের মতো নিজেকে পোড়াও”। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের। - এ. পি. জে. আব্দুল কালাম
একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন-একজন বাবা,একজন মা এবং একজন শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম
“একজন উদ্যমী ও একজন বিভ্রান্ত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, তাদের অভিজ্ঞতাকে তাদের মন যেভাবে ব্যবহার করে তার মধ্যে পার্থক্য”। - এ. পি. জে. আব্দুল কালাম
ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী। - এ. পি. জে. আব্দুল কালাম
সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি ।এক) জীবনের লক্ষ্য নির্ধারণ করা, দুই) জ্ঞান অর্জন করা, তিন) কঠিন সমস্যায় পিছু না হটা চার) কোন কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া। - এ. পি. জে. আব্দুল কালাম
আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনই আমাকে অতিক্রম করতে পারবে না। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ। - এ. পি. জে. আব্দুল কালাম