More Quotes
নিজের জীবনের হাসির কারণ নিজেই হও, কারণ এই দুনিয়াতে কাঁদানোর লোকের অভাব হয় না।
হাসিমুখে দুনিয়া বদলে দাও কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিওনা।
প্রত্যেক সকাল আমাদের জানিয়ে দেয়, আল্লাহ এখনও আমাদের জীবিত রেখেছেন — এটা তাঁর এক বড় রহমত
তুমি দুনিয়ার সবচেয়ে best আপু। আমার বিপদে পাশে থাকো, আমাকে সব সময় উৎসাহ দেও সব বিষয়ে। তোমার খুব ভালোবাসি আপু, শুভ জন্মদিন।
এই দুনিয়াতে স্থায়ী কোন কামিয়াবী নেই চিরস্থায়ী সফলতা হচ্ছে পরকালের উপহার জান্নাত।
নিজের জন্য একান্ত সময় রাখুন- কাজের বাইরেও নিজের জন্য সময় রাখুন। সেলফ মোটিভেটেড বা নিজে উদ্দমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ, কাজের বাইরেও একটা দুনিয়া আছে যার জন্য আপনি কাজ করছেন। নিজের জন্য সময় বের করুন, একটু রেস্ট নিন, পরিবারকে সময় দিন, পার্কে ঘুরতে যান, যা কিছু ভালো আপনি পেয়েছেন তার জন্য আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবনকে ভালোবাসতে শিখুন, এই ভালোবাসাই আপনাকে সেলফ মোটিভেটেড হতে সাহায্য করবে।
ফজরের নামাজ বিহীন, একটি সকাল কখনোই শুভ হতে পারে না।
সকালের মিষ্টি রোদে হারিয়ে যান, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন।
দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা না ভুলে যাওয়াই ভালো কারণ তোমাকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
যদি মানুষের মাঝে মায়া নাই থাকতো, তাহলে এই দুনিয়াতে হয়তো ভালোবাসাই সৃষ্টি হতো না।