#Quote
More Quotes
একটা খারাপ দিন মানে এই না যে তোমার জীবন খারাপ যাচ্ছে। একটু সময় দাও নিজেকে, একটু কোমল হও নিজের প্রতি। ভুল হতে পারে, মন খারাপ থাকতেই পারে সেটাও তো জীবনেরই অংশ।
দাদা সবসময় আপনার জীবনের সাথে থাকছেন
জবা ফুলের মধুর সুগন্ধ জীবনের মন্ত্র, আনন্দ ও শান্তি সহায়ক।
মানুষের জীবনে একটি মাত্র বন্ধুই যথেষ্ট বন্ধুটি যদি তেমন বন্ধু হয়ে থাকে।
এ এক আলাদা জীবন, যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারমুখো, খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম আসিয়া এখানকার এই ভীষন নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভাল, এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে, শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি ? এই পথহীন প্রান্তরের শিলাখন্ড ও শাল পলাশের বনের মধ্য দিয়া এই রকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু- হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাহি না।
জীবন সহজ নয়! সহজ করে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে; আর অনেককিছুই বুঝেও না বোঝার চেষ্টা করে.!
জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখা যায়, শুধু চাই মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি।
ফুটবল জীবনযাত্রার একটি চমৎকার মডেল। এখানে প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায়, প্রতিভা এবং দলগত চেতনা। — জুর্গেন ক্লপ
মৃত্যু এমন কিছু নয় যা ভয় করা উচিত, এটি জীবনের স্বাভাবিক চক্র । — মার্ক অরেলিয়াস।
ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই; এবং তা হলো কঠোর পরিশ্রম। - এরিস্টটল