#Quote
More Quotes by Md Bayazid Miah
তোমার নেশায় বঁদ হয়ে পাক ধরেছে চুল-দাড়ি শেষ বসন্ত পড়েছে নুয়ে মৃত্যু তাই পেতে আছে আড়ি।
ভাষার জন্য যদি দিতে পারি প্রাণ মাতৃভূমির জন্য তবে কেন নয়? এক ইঞ্চি মাটিও পাবে না ত্রাণ ২৪ শের অভ্যুত্থান সেই কথা কয়!
কয়েক যুগ কেটে গেলো তোমাকে ভেঙ্গেচুরে বিশদ বিশ্লেষণ করা হয়নি!
আবেগের নদীতে যে পাল তোলে, তার তরী বাস্তবতার তীরে ভেড়ে না।
ভালো কিছু করতে গেলে আহামরি কোনকিছু করার দরকার হয়না শুধু একটু সৎ মন মানসিকতা থাকলেই হয়।
অভাবের চোটে স্বভাব রক্ষা করা হয়েছে দায়!
আমাকে জ্ঞান নয়, কাজ দাও! কারণ জ্ঞান দিয়ে মস্তিষ্ক সন্তুষ্ট হলেও পেট সন্তুষ্ট হয় না!
আমি যতবার তোমার প্রেমে পড়েছি বিরহিণী ততবারে বুঝেছি তুমি গভীর জলের প্রাণী!
ল্যাম্পপোস্টের ঝাপসা আলো আর কুয়াশায় ঢেকে যাক নিশিকান্তের নিখাদ কৌমুদী, যেমনটা তোমার সৌন্দর্যকে আড়াল করেছে কেমিক্যালের প্রলেপ; বসন্তঘোষ, তিথিক্ষয়, যৌবনলক্ষণ এসব থাক তোমার নাকের ডগায় আমি নাহয় নিবারিত অনুরক্ত হয়ে থেকে যাই তোমার খোঁপার ভাঁজে!
কাজকে ভয় না করে বরং তাকে ভালবাসো দেখবে তুমি এমনিতেই সফলকাম হয়েছো।