More Quotes
আগেকার নবী পয়গম্বরেরা মানবজীবনের চরম পরম লক্ষ্য বলতে বুঝতেন পরমসত্তার জ্ঞান। এই কালের মানব জীবনের পরম লক্ষ্য কী? সম্ভবত মানুষের সমস্ত সম্ভাবনা বিকশিত করে তোলাই যদি বলা হয়, আশা করি অন্যায় হবে না। - আহমদ ছফা
জ্ঞান আপনাকে শক্তি ও আত্মবিশ্বাস দেয়, আর চরিত্র দেয় সম্মান।
লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে শুধু জ্ঞান ভাসতে থাকে, তাই তুমিও এই জ্ঞানের সমুদ্রে ভেসে যাও।
যে ব্যক্তি রাগের মধ্যে নিজেকে শান্ত রাখতে পারে, সে প্রকৃত বীর।
কাউকে অপমান করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু সম্মান করতে যথেষ্ট শিক্ষা লাগে।
ভালো ব্যবহারের যোগ্য সবাই নয়। যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত।
মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে।
কজন প্রকৃত বন্ধু পেতে হলে, প্রথমে নিজেকেই একজন ভালো বন্ধু হতে হবে।
আপনার ক্ষতগুলিকে জ্ঞানে পরিণত করুন। - অপরাহ উইনফ্রে
কখনও কাউকে তার যোগ্যতার সমান কিছু দিয়ে পুরস্কৃত করো না, বরং সেই যোগ্য ব্যক্তিকে সর্বদা এটা বোঝাতে হবে যে পুরষ্কারটির মান তার যোগ্যতার চাইতে ঊর্ধ্ব ছিল।