More Quotes by Probar Ripon
শৈশবে এক জোনাকিকে খুন করেছিলাম বলেই কি পৃথিবীতে এত অন্ধকার! - প্রবর রিপন
অন্ধ চোখের চিকিৎসক হলে, পৃথিবীতে নেমে আসে ঘোর অন্ধকার
আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য , অহংসীমায় অবরূদ্ধ জানাই অসত্য।
দিনের সূর্য তো সবাই দেখতে পারে, কিন্তু সূর্য তো তারই; যে রাতেও সূর্যটাকে মনের ভেতর ধরে রাখতে পারে
এত গুরুত্বহীন ভাবছো কেনো নিজেকে! তোমার মতো কেউ এর আগে আসেনি পৃথিবীতে, আর কেউ আসবেও না এরপরে
সত্যের চেয়ে মিথ্যাকে বেশী বিশ্বাসযোগ্য করে তুলতে হয় - প্রবর রিপন
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে, আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ
বুনোঘোড়া, এগিয়ে যাও; গাধারা তোমাকে নিয়ে কি বলছে পেছন ফিরে তা শুনতে গেলে, তুমিও যে হয়ে যাবে তাদের মতো গাধার পাল
সুদিনের আশায় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার চেয়ে, তোমার চোখের দিকে তাকিয়ে থাকাই ভালো
মানুষের চরিত্র যত বিচিত্রই হোক, ছুরির চরিত্র কিন্তু একই রকম