#Quote
More Quotes by Sunil Gangopadhyay
পাশের বাড়ির সেই মেয়েটি যদি গল্প পড়তে ভালো না বেসে ক্রিকেট খেলা ভালোবাসতো, তবে আমি সুনীল গঙ্গোপাধ্যায় না হয়ে সুনীল গাভাস্কার হতাম। - সুনীল গঙ্গোপাধ্যায়
দেশাত্মবোধের অপর নাম ঘৃণা। - সুনীল গঙ্গোপাধ্যায়
আমাদের দেশে কোনও হদ্দ গরিবের বংশে বেশি ছেলেপুলে হলে তাদের মধ্যে একজনও ম্যাক্সিম গোর্কি কিংবা আব্ৰাহাম লিংকন হয় না। সব হয় চায়ের দোকানের বয় কিংবা বাজারের তরকারিওয়ালা কিংবা চোর-ডাকাত। - সুনীল গঙ্গোপাধ্যায়
ইংরেজের এই ন্যায়বিচারের প্রতীক ঐ সুপ্রিম কোর্টের চূড়া। লোকে এই পথ দিয়ে যাওয়ার সময় ভক্তিভরে সেদিকে তাকায়। এখনো কেউ জানে না যে বিচার ব্যাবস্থার এই আড়ম্বর ইংরেজ জাতির একটি বিলাসিতা মাত্র। প্রয়োজনের সময় এইসব বিলাসিতা ছেঁটে ফেলতে তারা একটুও দ্বিধা করে না। - সুনীল গঙ্গোপাধ্যায়
শরীরের তো পাপ-পুণ্য নেই। সবকিছুই মনের। - সুনীল গঙ্গোপাধ্যায়
মানুষ এর মন হল সমুদ্রের বালুচর এর মতো ,কালের ঢেউ এসে সব ধুইয়ে মুছে নিয়ে যায়। - সুনীল গঙ্গোপাধ্যায়
ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশী বিচিত্র এবং গতিবেগও প্রচন্ড।
তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতিক্ষায় বসে আছি- তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো! সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি- দেখা দাও, দেখা দাও, পরমুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি। - সুনীল গঙ্গোপাধ্যায়যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতিক্ষায় বসে আছি- তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো! সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি- দেখা দাও, দেখা দাও, পরমুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি। - সুনীল গঙ্গোপাধ্যায়
বিড়ালের ভয় পেয়ে ঘুমালে, সিংহের সাথে লড়াই শিখবে কিভাবে। - সুনীল গঙ্গোপাধ্যায়
এই দুরন্ত রাতের খেলা, কথা ছিল বনের মধ্যে রেশম, এত লাল রেশম, কথা ছিল ? বাতাস ভাঙ্গে বিজন দ্বীপ, আকাশ ভাঙ্গে ঘর দুঃক্ষ ভাঙ্গে নরম হাত, কঠিন হাত, কথা ছিল। হে সুন্দর, হে আনন্দ, এত সুদূর ? ফেরার পথ ভুলে যাবার কথা ছিল। - সুনীল গঙ্গোপাধ্যায়