#Quote
More Quotes by Sunil Gangopadhyay
অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না। - সুনীল গঙ্গোপাধ্যায়
তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইলো। আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে। ওরা বসেই রইলো। ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে। বাতাস বইছে বেশ জোরে। বজরাগুলো ও ফিরে যাচ্ছে। সবাই ঘরে ফিরছে। এই দুজনের যেন কোনো ঘরবাড়ি নেই, কথাও ফিরতে হবেনা। এরকম একটি অনন্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে। - সুনীল গঙ্গোপাধ্যায়
মানুষই মানুষকে বাঁচায় মানুষই মানুষকে মারে। মানুষই হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আবার মানুষই এই বিভেদের রেখা মুছে ফেলতেও পারে। - সুনীল গঙ্গোপাধ্যায়
“যা অসুন্দর বলে মনে হয়, তার মধ্যেও সৌন্দর্য থাকে”। - সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতি সন্ধ্যেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত; আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। - সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই। - সুনীল গঙ্গোপাধ্যায়
এই দুরন্ত রাতের খেলা, কথা ছিল বনের মধ্যে রেশম, এত লাল রেশম, কথা ছিল ? বাতাস ভাঙ্গে বিজন দ্বীপ, আকাশ ভাঙ্গে ঘর দুঃক্ষ ভাঙ্গে নরম হাত, কঠিন হাত, কথা ছিল। হে সুন্দর, হে আনন্দ, এত সুদূর ? ফেরার পথ ভুলে যাবার কথা ছিল। - সুনীল গঙ্গোপাধ্যায়
আমাকে বিক্রির টাকা হক্কের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। - সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জন সেবার ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই। - সুনীল গঙ্গোপাধ্যায়
“জীবনের মূল্য তখনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে”। - সুনীল গঙ্গোপাধ্যায়