#Quote
More Quotes by Md Bayazid Miah
তোমার এক ফোঁটা দরদ ঢেলে দাও আমার তপ্ত শরীরে আমি অমরত্ব লাভ করি!
মর্দিতা হয়ে যাক গণমানুষের ঢলে অর্পিত সব চাওয়া জাগতিক স্বপ্ন আটকে থাক অর্গলে করতে গিয়ে শেষ নাওয়া।
কখনো যদি তোমার চিকমিক আলোর শহরটা ঘোর অন্ধকারে ঢেকে তবে চলে এসো আমার ল্যাম্পপোস্টের ঝাপসা আলোর শহরে যেখানে ধরা পড়বে না তোমার সৌন্দর্যের দুর্বলতা!
তোমার বেওয়ারিশ বিছানায় বুনন হয়নি আমার স্বপ্ন!
যদি তুমি পূনর্জন্মে বিশ্বাস করো তবে আমি বুনোহংসী হয়ে জন্ম নেবো কয়েকশ যুগ উড়ে বেড়াবো তোমার আকাশে!
আমাকে জ্ঞান নয়, কাজ দাও! কারণ জ্ঞান দিয়ে মস্তিষ্ক সন্তুষ্ট হলেও পেট সন্তুষ্ট হয় না!
একদল মূর্খ লোকের চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি অবশ্যই শ্রেয়!
আবেগের নদীতে যে পাল তোলে, তার তরী বাস্তবতার তীরে ভেড়ে না।
ঝঞাটময় শহরে দারিদ্র্যপীড়িত অন্তঃকরণ!
নিরহংকার মানুষগুলো সব থেকে সুন্দর হয়!