#Quote
More Quotes by Samaresh Majumdar
জীবনে শান্তির চেয়ে মূল্যবান আর কিছু নেই। - সমরেশ মজুমদার
শুনেছি, বিখ্যাত, অতিবিখ্যাত মানুষেরা নাকি সমালোচনা মেনে নিতে সবসময় পারেন না ।ত্রুটির উল্লেখ করলে ভাবেন আক্রান্ত হচ্ছেন। - সমরেশ মজুমদার
একটাই শরীর, সময়ের সঙ্গে সঙ্গে কেমন বদলে যায়। - সমরেশ মজুমদার
নাটকের সংলাপ তো মিথ্যে কথা নয় । জীবনের কথা । হয়তো সেই জীবনটা তোমার নয় । কিন্তু কারও-না-কারও জীবনে ওইরকম ঘটনা ঘটেছে। তুমি সেই জীবনটাকে যদি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখবে আনন্দে মন ভরে যাবে। - সমরেশ মজুমদার
ভালবাসার মূলমন্ত্র যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তবে যে কোনও ব্যাপারেই মানিয়ে নেওয়া চলে। - সমরেশ মজুমদার
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।
আমার ভয় নেই। আপনার ভয় থাকলে আপনি বের হয়ে যান।
আবেগ না থাকলে সে মানুষ নয় । কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায় । আবেগকে নিয়ন্ত্রণে রেখে যে কাজ করে যেতে পারে সে-ই ঠিকঠাক মানুষ।
বিয়ের পর মেয়েদের বুদ্ধি বেড়ে যায়, কথাবার্তায় ধার আসে।
পেতে হলে কিছু দিতে হয়। ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। সুদিপ বলেছিল, বাঙ্গালী মল মুত্র এবং বীর্য ছাড়া কিছুই ত্যাগ করতে জানে না।