#Quote
More Quotes by Samaresh Majumdar
বাউল, বৈরাগী, দরবেশফকির যাঁদের আমারা অশিক্ষিত বলি তাঁরা জীবনের কঠিন সত্যগুলো কি সহজে বলে দেন। - সমরেশ মজুমদার
শরীরের কোন অংশে পচন এলে তা সঙ্গে সঙ্গে বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। - সমরেশ মজুমদার
স্মৃতি যতক্ষণ জড় হয়ে থাকে ততক্ষণ তা সহনীয় । কারণ জড় বিলোপ পাবেই । কিন্তু সচল ছবি, গলার স্বর কখনই স্মৃতিকে মরতে দেয় না । এক জীবনে দেখা সব মৃত্যু যদি এভাবে সজীব থাকত, তাহলে মানুষ পাগল হয়ে যেত।
নাটকের সংলাপ তো মিথ্যে কথা নয় । জীবনের কথা । হয়তো সেই জীবনটা তোমার নয় । কিন্তু কারও-না-কারও জীবনে ওইরকম ঘটনা ঘটেছে। তুমি সেই জীবনটাকে যদি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখবে আনন্দে মন ভরে যাবে। - সমরেশ মজুমদার
মদ খাওয়া , জুয়া খেলা , ড্রাগ নেওয়া ইত্যাদির থেকে হাজার গুণ জোরালো এবং ক্ষতিকর নেশা হল প্রেমে পড়া। - সমরেশ মজুমদার
চাঁদ আকাশে ছাড়া থাকলে মেঘ তাকে ঢাকবেই। - সমরেশ মজুমদার
মন খুলে যদি ঘুমাতে পার তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই। - সমরেশ মজুমদার
আবেগ না থাকলে সে মানুষ নয় । কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায় । আবেগকে নিয়ন্ত্রণে রেখে যে কাজ করে যেতে পারে সে-ই ঠিকঠাক মানুষ।
এক ফোঁটা চোখের জল একশ ফোঁটা রক্তের চেয়ে দামী। - সমরেশ মজুমদার
কার উপর বিশ্বাস রাখব? মানুষের উপর? সে তো সাপের চেয়ে ও ভয়ংকর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য। মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে।