#Quote
More Quotes by Ekram Ali
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
রাগী মানুষ কোন কিছুতেই জিততে পারেনা। ধৈর্য্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই।
অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমান বহন করে।
প্রতিটা মানুষ কখনোই আপনাকে ভালোবাসবেনা, পৃথিবীর মহামানবকেও তার সময়ে তাকে গ্রহণ করেননি, ভালোবাসেনি।
বালির ওপর হাঁটলে কোন শব্দ হয়না, কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক৷ আমরা এমনভাবে বাঁচবো, যেন ছিলাম ই না। কিন্তু পশ্চাদে রেখে যাবো আমাদের কাজ, আমল, বন্ধন।
রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।
আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।
আপনার ব্যাপারে আমি কেবল একটাই ভবিষ্যৎ বাণী করতে পারি, আর তা হলো আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন।
সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন, আপনার আকুতিগুলো সপ্ত আসমান ভেদ করে ঠিক আরশে আযীমে পৌঁছে যাবে।
চাহিদাকে সীমিত করুন, জানেন তো কাপনের কাপড়ের কোনো পকেট থাকেনা।