#Quote

তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল,সূর্য মানে আলো। এখনো নারী মানে তুমি,কত রাধিকা ফুরালো।

Facebook
Twitter
More Quotes by Jibanananda Das
সকল কঠিন সমুদ্রে প্রবাল লুটে তোমার চোখের বিষাদ ভৎসনা,প্রেম নিভিয়ে দিলাম,প্রিয়।
বাংলার মুখ আমি দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন! - জীবনানন্দ দাশ
বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা—' বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর; বুঝিলাম সে তো কবি নয়— সে যে আরূঢ় ভণিতা: পাণ্ডুলিপি, ভাষ্য, টীকা, কালি আর কলমের 'পর ব’সে আছে সিংহাসনে—কবি নয়—অজর, অক্ষর । - জীবনানন্দ দাশ
যে নদী হারায়ে যায় অন্ধকারে রাতে নিরুদ্দেশে, তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়।
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে !
হয়তো এসেছে চাঁদ একরাশ পাতার পেছনে। কুড়ি বছর পর, তখন তোমারে নাই মনে।
তুমিও দেখনি ফিরে, তুমিও ডাকনি আর, আমিও খুঁজিনি অন্ধকারে।
মনে হয় শুধু আমি,- আর শুধু তুমি আর ঐ আকাশের পউষ-নীরবতা রাত্রির নির্জনযাত্রী তারকার কানে- কানে কত কাল কহিয়াছি আধো- আধো কথা।
আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। - জীবনানন্দ দাশ