#Quote
More Quotes by Sheikh Hasina
মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত বিকৃত রুচি। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর নিষিদ্ধ ছিল ৭ই মার্চের ভাষণ। রেডিও-টিভিতে এই ভাষণ প্রচার করা হতো না কখনো। অনেকেই মাইকে এই ভাষণ প্রচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন, প্রাণ দিয়েছেন। আজ সেই ঐতিহাসিক ভাষণ ১২ টি ভাষায় অনুদিত হয়েছে, ২৫০০ বছরের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম একটি ভাষণ হিসেবে চিহ্নিত হয়েছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের আদর্শ জনকল্যাণমুখী এক শোষণমুক্ত উন্নত সমাজব্যবস্থা কায়েম করা। আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তি এবং স্বনির্ভর অর্থনীতি।
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন করে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ বিশ্বায়নের যুগে এককভাবে কোনো কিছু করা কষ্টকর।এর চেয়ে সহযোগিতা ও সহায়তা অনেক কিছুকে সহজ করে তুলতে পারে।
মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থনকারী ‘শক্তিধর দেশের’ শিকার হয়েই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাটি আর মানুষের সাথে রাজনীতিকে একাত্ম করতে হবে। সমাজের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছুতে হবে। জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে সততা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে।
আমি চাই বাংলার মানুষের মুক্তি,শোষণের মুক্তি। বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন। আজ যদি বাংলার মানুষের মুক্তি না আসে, তবে আমার কাছে মৃত্যুই শ্রেয়।
২১ আগস্টের হামলা যারা করেছে তারা জনগণকে ভয় পায় । জনগণের দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় । খুনিরা জানে না, ব্যক্তিকে হত্যা করা যায়। আদর্শ ও নীতিকে হত্যা করা যায় না ।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই একটি উন্নত দেশে পরিনত হত। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা