#Quote
More Quotes by Manik Bandyopadhyay
মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না।
সুখ? নাই-বা রইল সুখ! সুখ দিয়ে কি হবে?সুখ তো শুঁটকি মাছ! জিভকে ছোটলোক না করলে স্বাদ মেলে না
জানিবার এত বিষয়,উপভোগ করিবার এত উপায়,বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল,এমন রসালো মানুষের জীবন।
মনে পাপ থাকার এই একটা লক্ষণ।মনে হয়,সকলে বুঝি সব জানে
জীবনকে জানা আর জীবনকে মায়া করা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে । একটাকে বড় করে অন্যটাকে তুচ্ছ করা জীবনদর্শীর পক্ষে বীভৎস অপরাধ
মানুষের মনকে যখন বারুদে পরিণত করে রাখা হয়েছে তখন বড় জোর আগুনের ছোঁয়াচ এড়িয়ে চলার বিবেচনাটুকু তার থাকতে পারে, স্ফুলিঙ্গ এসে ছুঁইয়ে ফেললে বারুদের জ্বলে ওঠা আর ঠেকানো যায় না ।
সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব,মনের কল্পনা,মনের সৃষ্টিছাড়া অবাস্তবতা,মনের পাগলামিকে লইয়া সময়ে-অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালবাসে।
দান এগিয়ে গিয়ে সবার আগে নিতে হয়, নইলে ফুরিয়ে যায়।
জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না।শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়,জীবনদেবতার এই রীতি।
প্রেমকে যারা বাস্তব জীবনের চেয়ে বড় করে তোলে, জীবনের আর সমস্ত সার্থকতা তুচ্ছ হয়ে যায় যাদের কাছে, মানুষ হিসাবে তাদের বেশি মূল্য নেই।