#Quote
More Quotes by Al Mahmud
আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে । আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে, শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
আমার লড়াই তথাকথিত শিক্ষিত শ্রেণির বিরুদ্ধে একজন কবির লড়াই।
কবির কাজ স্বপ্ন দেখানো, আমি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।
আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।
আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা, আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি। আমরাও থামবোনা।
হিন্দির দাপটে কলকাতা থেকে বাংলা বিতাড়িত প্রায়, কলকাতার লেখকরা ঢাকামুখী, সময় বদলে যাচ্ছে কিন্তু তাতে আত্মতৃপ্তির বা আত্মশ্লাঘা অনুভের কিছু নেই। হিন্দির দাপট কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে। আকাশ সংস্কৃতির যুগে স্যাটেলাইটের সহায়তায় বাংলাদেশের ঘরে ঘরে এখন হিন্দির অধিষ্ঠান ঘটে চলেছে।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।
আমরা জানি । আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী ঊষার উদয় কালের নরম আলোর ঝলকানি।