#Quote
More Quotes by Nirmalendu Goon
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই! - নির্মলেন্দু গুণ
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো।
আমি আছি তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।
ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ্বলিবে তোমার চন্দনে মাখা হেম।
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ । - নির্মলেন্দু গুণ
আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই।
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে। - নির্মলেন্দু গুণ
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়;বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক,সময়ের চেয়ে সত্য নয়।
তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়। এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া, হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে। সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে। - নির্মলেন্দু গুণ
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো। - নির্মলেন্দু গুণ