#Quote
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি ;
তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি,
আমার কিছুই আর করার থাকে না।
তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই
যদি ডুবে যেতে চাই,,তুমি দুহাতে জাগাও,,
এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই,দুই হাত দূরে যাই,যেখানেই যেতে চাই,সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,,
তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব!!
Facebook
Twitter
More Quotes by Mahadev Saha
কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে, প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ।
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো
যারা সত্যিকারের ভালোবাসে, তারা জেতার জন্য ভালোবাসে না, তারা হারিয়ে যাওয়ার মাঝেই আনন্দ খুঁজে নেয়।
জীবন থেকে কেউ হারিয়ে গেলে আমরা কাঁদি না শুধু, আমরা ধ্বংস হয়ে যাই একটু একটু করে।
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে
আমি নিঃসঙ্গতা ভালোবাসি, কারণ সেখানে আমি নিজের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠি।
কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবুও তাকে দোয়া দিও, কারণ সে একদিন তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল।
কোথাও কাউকে ছাড়া আটকে থাকেনা কোন কিছু কেবল তোমাকে ছাড়া বরফের স্তূপে, সম্পূর্ণ আটকে যায় আমার জাহাজ - মহাদেব সাহা
জীবন এক বিশাল কবিতা, আর আমরা তার প্রতিটি লাইনে কষ্ট, প্রেম আর আশা খুঁজে বেড়াই।
আমি যাকে ভালোবাসি, তার জন্য কোনো প্রমাণ চাই না, তার অস্তিত্বই আমার প্রাপ্তি।