#Quote
More Quotes by Probar Ripon
নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, এটা বলার আগে ভাবুন, আপনিও আপনার আগের প্রজন্মের বলা নষ্ট হয়ে যাওয়া প্রজন্মের একজন
তোমার কাছে গেলে, আমার একাকীত্ব যায় বেড়ে
সিরিয়াতে একদিনে ১০০০ মানুষ হত্যা! বাহ মানুষ দেখি লাশের স্তূপে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েই ফেলবে
কি অদ্ভুত বৈপরীত্য, এদেশে সবচেয়ে বেশী হাততালি পাওয়া যায় মেয়েদের বিপক্ষে আর মায়েদের পক্ষে কথা বললে!
ফেরা সম্ভব নয় বলেই শৈশবকে এত সুন্দর মনে হয়..
অন্যরা তোমাকে নিয়ে কি ভাবে, সেটা ভাবা তোমার প্রথম মৃত্যু
বাবা সাপকে এতই ভয় পেতো, ভাবতো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপটা আমাদের গ্রামেই থাকে।
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে, আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ
যে তোমাকে অপদস্ত করছে তারচেয়ে বিপজ্জনক, যে তোমার অপদস্ত হওয়া দেখে নীরবে আনন্দ পাচ্ছে
নিজেকে অপচয় করা ছাড়া, তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না জীবনে! - প্রবর রিপন