#Quote
More Quotes by Sheikh Hasina
আজ সেই সোনার বাংলা গড়ার দায়িত্ব এসেছে। এ দায়িত্ব শুধু আওয়ামী লীগের একার হতে পারে না। এ দেশ স্বাধীন করেছিলাম আমরা সবাই মিলে যেমন এক ভয়ঙ্কর দুঃসময়ে, ঠিক তেমনি আজ সন্ত্রাস, দুর্নীতি ও দুঃসময়, দুঃশাসনের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার আরেক সংগ্রামে আবার আমরা একসাথে নিঃশ্বাস নেব, এক প্রত্যয়কে অবলম্বন করব, এক লক্ষ্যে হব পথের সাথী।
স্বাধীন, নিরপেক্ষ, গণমুখী ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম গণতন্ত্রের পূর্বশর্ত। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি।
আমি শান্তি চাই, প্রধানমন্ত্রীত্ব চাই না। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের যেকোনো সংকটে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাই বারবার দলকে টিকিয়ে রেখেছে । সে কারণেই প্রতিষ্ঠার পরের দীর্ঘ ৬০ বছরে অনেক ভাঙ্গা-গড়া, আঘাতের পর আঘাতের পরেও গণমানুষের সংগঠন আওয়ামী লীগ তার সংগ্রামী অবস্থান ধরে রেখেছে ।
আওয়ামী লীগের আদর্শ জনকল্যাণমুখী এক শোষণমুক্ত উন্নত সমাজব্যবস্থা কায়েম করা। আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তি এবং স্বনির্ভর অর্থনীতি।
দেশে এখন কোনো বিদ্যুৎ ঘাটতি নেই। মানুষের যাতে মনে থাকে যে আগে লোডশেডিং ছিলো সেজন্য আমি ইচ্ছে করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছি
ন্যায় ও সত্যের পথ কঠিন পথ, এই কঠিন পথ আমি বেছে নিয়েছি।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই একটি উন্নত দেশে পরিনত হত। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কী পেলাম, কী পেলাম না, সে হিসাব মেলাতে আমি আসিনি। কে আমাকে রেকোগনাইজ করলো আর কে করলো না, সে হিসাব আমার নাই। একটাই হিসাব, এই বাংলাদেশের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম কি না, সেটাই আমার কাছে বড়
আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন