More Quotes
আলোকিত মানুষ বলে কিছুনেই। ওটা একটা স্বপ্নের নাম। আমরা শুধু আলোকিত হবার চেষ্টা করতে পারি। আর চেষ্টা করাটাই হওয়া।
ভালবাসার মানে এই নয় যে তাকে ছুঁয়ে দেখতে হবে ভালোবাসা মানে হল অনুভব করা। তাকে দূর থেকে অনুভব করতে হবে তাহলে ভালোবাসা সুন্দর।
মানুষ হারায় না বদলে যায়
কলিযুগে মানুষের মাঝে ঝগড়া-বিবাদ, খিদে, তৃষ্ণা, রোগ-ভোগ ও গভীর উদ্বেগও ক্রমশ বৃদ্ধি পাবে।
পঞ্চাশ ছোঁয়া বয়সটা বড় মারাত্মক ভাটির টান যখন লাগে মানুষ তখন ভোগসুখের জন্য পাগল হয়ে যায়, জানেতো আর বেশি সময় নেই হাতে, শরীরের ক্ষমতা আর বেশিদিন থাকবে না! ণত্ব ষত্ব জ্ঞান হারিয়ে তখন সে কেবল খাই খাই করে খাবলাতে থাকে চারপাশের ভোগ্যবস্তুকে চুলে কলপ দেয় রঙ চঙে জামা গায়ে চড়ায়, সেন্ট মাখে! আর স্ত্রী? স্ত্রীর করার কি বা থাকে বিষচক্ষে দেখে যেতে হয়! দু’ জনার মাঝে অসীম ব্যবধান তৈরি হয়!
মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। ভালো কিছু পাওয়ার জন্য আমাদের সর্বদাই কোনো না কোনো ত্যাগ স্বীকার করতে হয়। তুমি এই বিদায় যাত্রাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে যদি সামনে এগিয়ে যাও, তবে বন্ধু তোমার জন্য অদূর ভবিষ্যতে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। প্রবাস জীবন ভালো হোক বন্ধু স্ট্যাটাস দিয়ে জানালাম এই শুভকামনা
গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে। আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে।
প্রত্যেক আয়নায় মানুষকে আলাদা আলাদা দেখে প্রত্যেক জোঁড়া চোখেও।
সফলতার জন্য ভাগ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো অধ্যবসায়। অসাধারণ মানুষেরা ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজেদের পরিশ্রম দিয়ে ভাগ্য তৈরি করে।
পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন মানুষই।