#Quote
More Quotes
যে মানুষ যত বেশি গম্ভীর, সে মানুষ তত বেশি রাগী তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি।
দুঃস্বপ্ন বা দুঃসহ স্মৃতি মানুষ যত তাড়াতাড়ি এগুলো ভুলে যেতে পারবে ততই তার পক্ষে মঙ্গল। কেননা অতীতকে আঁকড়ে ধরে কেউ বাঁচতে পারে না। কারণ আমাদের জীবনটা হলো চলমান।
কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা বড় আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সবথেকে বড়।
যে মানুষটা একদিন বৃষ্টিতে পাশে ছিল, আজ সে-ই নেই।
যে মানুষ আজ আপন, সে যদি কাল বদলে যায়, তবে সেই আপনও অচেনা হয়ে যায়।
অহংকার তোমার জন্য এক মহা বিপজ্জনক জায়গা তৈরি করে ফেলতে পারে যদি তুমি না জানো কিভাবে এটাকে দমন করতে হয়। - লেডি গ্যাগা
অহংকার এমন এক আবরণ, যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে।
মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের.. সঠিক মূল্যায়ন করতে জানে না! হোক সেটা ভালোবাসা, সম্মান কিংবা অন্য কিছু।
মানুষ যত বেশি কষ্ট পায়, তত বেশি নীরব হয়ে পড়ে, কারণ ব্যথা শব্দে নয়, নীরবতায় কথা বলে।
অস্থায়ী জীবনে চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকে।