#Quote
More Quotes
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। - কাজী নজরুল ইসলাম
আলহামদুলিল্লাহ, রমজানের পবিত্র মাসে রোজা রেখে প্রতিবছর এই সময় খুব আনন্দের মুহূর্ত
বছর ঘুরে আবার এলো, পবিত্র সেই রোজা। পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা।
শপথ নিলাম আজকে সবাই, রাখবো সকল রোজা। মিথ্যে কথা বলবো না আর, কমবে পাপের বোঝা।
রোজা মানুষকে আখেরাত মুখী করে। – আল হাদিস
আল্লাহ তায়ালা আমাদের সকল রোজা কবুল করুন। আমিন।
রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনভাবে তা তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। -(সূরা আল-বাকারাহ: ২:১৮৩)
রোজা রাখি, নেকি কামাই, জান্নাতের পথ বানাই!
পুরনো কাপড় দিয়ে ঈদ করা লজ্জার বিষয় নয়! রোজা না রেখে ঈদ পালন করা লজ্জার বিষয়।
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।