#Quote

জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনই চেনা যেতো না।

Facebook
Twitter
More Quotes
মানুষ হয়ে জন্মানোর কিছু বিশেষ দিক আছে। তাকে সময়ের অসংখ্য রূপ দেখতে হয় ৷ ভাল সময়, খারাপ সময়। সব কিছুরই মুখোমুখি হতে হয়। সারাজীবন কেউ সোনার চামচ মুখে দিয়ে বসে থাকতে পারে না ৷ তাই খারাপ সময়কে মেনে নিতে শিখুন।
যদি কাউকে ভালোবাসো, তাকে আল্লাহর কাছে সোপর্দ করো কারণ আল্লাহর কাছে জমা রাখা জিনিস কখনো হারায় না!!
সময় বদলে যায়। ভাল থেকে খারাপ হয় কিংবা খারাপ থেকে ভাল হয় সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন ইনশাআল্লাহ ৷
জীবনের চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারতাম না, প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকেনা।
যদি সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় তবে সেই সম্পর্ক কখনো ভাঙবে না!!
খারাপ সময় কারো জন্যই চিরস্থায়ী হয় না। একটা সময় ঠিকই কেটে যাবে। আর এই আশাটাই হয়ত আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন। ভাল সময় আপনার জন্য অপেক্ষা করছে।
যখন দু’জন মানুষ একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তখন তাদের সম্পর্কটি জান্নাতে নিয়ে যাওয়ার সেতু হয়ে ওঠে!
জীবনে খারাপ সময় না আসলে কখনো বুঝতে পারবেন না যে ধৈর্য কি জিনিস এবং কে আপন কে পর।
ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তা আল্লাহর জন্য হয় এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়!!
দু’জনের মাঝে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো যখন দু’জনই আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে!!