#Quote
More Quotes
সুন্দর মুহূর্তগুলো আমরা মনে রাখিনা, ভুলে যাই। কে ১০০ দিন রসগোল্লা খাইয়েছিল সেটা আমরা মনে রাখিনা, কিন্তু কে একদিন কান মুচড়ে দিয়েছিল তা মনে রেখে দিয়েছি।
যারা অস্ত্রের ভাষা বুঝে,তারা মুক্তির ভাষা মানে না। অস্ত্রকে সম্বল করে যারা ক্ষমতায় আসে,তারা যুক্তি বুঝে না, যু্ক্তি তাদের কাছে বোধগম্য নয়।
ঈদ হলো সুখ ছড়িয়ে দেওয়ার, ভুলগুলো ক্ষমা করার এবং মানবতাকে গ্রহণ করার দিন। শুভ ঈদ হোক!
জীবনে অনেক বড় দুইটা শিক্ষনীয় বিষয় হলো মানুষ চিনতে ভুল করা। আর ভুল মানুষকে চিনতে পারা, বাস্তব জীবনে এই বিষয়গুলোই যেনো আমাদের অনেক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।
জাতির নেতা একটি ভুল করলে, ছােট বড় সকলেই তার ফল ভােগ করে। - শেখ সাদী
তোর তো কোনও ভুল নেই, আমারও ছিল না কোনো ভুল। হয়তো ঈশ্বর চান নি, তাই আর কিছুই হলো না!
খারাপ মানুষ কখনো সরাসরি আঘাত করে না, বরং সে নীরবে আঘাত করে, যা অনেক বেশি ক্ষতিকর হতে পারে।
ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা আছে।
অতি দ্রুত বুঝতে চেষ্টা না করাই ভালো কারণ তাতে অনেক ভুল থেকে যায়।
তোমার পরিবার বেছে নেওয়ার ক্ষমতা তোমার নেই, ওরা ভগবান প্রদত্ত। ঠিক যেমনভাবে তুমি তাদের কাছে ভগবান প্রদত্ত।