#Quote
More Quotes
কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে।
দিনশেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা।
রাতের আকাশের তারার মতো জ্বলে আমার কষ্ট, কিন্তু কেউ দেখে না, কেউ বোঝে না।
মেঘলা আকাশের নিচে দাঁড়ালে মনে হয়… এই পৃথিবীতে আমি একা নই, প্রকৃতিও আমার সাথে কাঁদে।
উদাসী আকাশ হাতছানি দেয় ভাসাবে মেঘের ভেলায়! সুরের ছোঁয়ায় মন রাঙাবে মৃদুমন্দ পূবালী বায়
কাশফুল নিয়ে উক্তি
কাশফুল নিয়ে ছন্দ
কাশফুল নিয়ে কবিতা
কাশফুল নিয়ে স্ট্যাটাস
কাশফুল নিয়ে বাণী
কাশফুল নিয়ে কিছু কথা
উদাসী
আকাশ
হাতছানি
ছোঁয়া
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি হৃদযের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।
পথ ভুল হতে পারে কিন্তু আকাশ সবসময় উপরে থাকে। তাই মাঝে মাঝে থমকে দাঁড়াও, দিশা খুঁজে নাও, হারিয়ে যাওয়ার ভয় নেই, আবার উঠে পড়বে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।
তখন বুঝিনি, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রতিটা দিনই একেকটা আকাশের মতো বিস্তৃত ছিল এখন বুঝি, সব হারিয়ে গেছে।
নীল আকাশ বলে উদার হও;সাদা মেঘ বলে ভেসে বেড়াও;মনের সব কালিমা মুছে ফেলো,আর নিঃস্বার্থ হয়ে সকলের সেবা করো।