#Quote
More Quotes
আমরা সর্বদাই আগামী দু’বছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দেই, আর আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি। কখনোই নিজেকে অবহেলা করবেন না।
জীবনে যে পরিমান ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমান অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না।-রেদোয়ান মাসুদ
নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সব কিছু মেনে নেয়া । আর নিজের গতিতে চলতে থাকা ।
ভালো রাজনীতিবিদরা জনগণের স্বার্থে কাজ করে, আর খারাপ রাজনীতিবিদরা জনগণকে স্বার্থে ব্যবহার করে।
একজন ভালো শিক্ষক কেবল শিক্ষা দেন না, তিনি জীবন গঠনের পথ দেখান।
কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নেয় মানুষ।
তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। – শুনানে ইবনে মাজাহ ১১৫২
রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয়, ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে।
ভালো লাগে সবুজ ঘাস, ভালো লাগে সবুজ ধানক্ষেত!! প্রকৃতি আমাকে টানে প্রতিনিয়ত প্রকৃতি ডাকে আমায় দুর্বার আহবানে