More Quotes by Imtiaz Mahmud
পৃথিবীকে জাগানোর দায়িত্ব নেয়ার পর থেকে মোরগের ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে গেছে।
আত্মীয়স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।
ধৈর্য ধরো নিঃস্ব মানুষ, ধৈর্য ধরো ফুল, নদী ছুটে গেলেও দেখো স্থির রয়েছে কূল।
সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
যারা সবসময় জিততে চায়, তারা জানে না, কোনো কোনো বিজয় পরাজয়ের চেয়ে কুৎসিত।
আমি সূর্য থেকে পালিয়ে আসা আলো, তোমার চোখের পাতায় পড়ে আছি তুমি সাবধানে চোখ মেলো।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, তাকে আমি সব বলেছি, তোমার গল্প ছাড়া।
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
বাঘের কাছে জানতে চাইলাম, মাংস ফ্রাই করবো, না রোস্ট? বাঘ বললো, ঝামেলা করার দরকার নাই।