#Quote

আকাশের রঙ বুঝি বারবার বদলায়। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান

Facebook
Twitter
More Quotes by Zahir Raihan
মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে। কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায় না। কখনো যায় না। তবুও তার ভাবনার শেষ হয় না। — জহির রায়হান
ছোট্ট একটা বাড়ি থাকবে তার, শহরে নয়, শহরতলীতে ; যেখানে লাল কাঁকরের রাস্তা আছে আর আছে নীল আর সবুজের সমারোহ।
আকাশের রঙ বুঝি বারবার বদলায়।
পুলিশের ভয় নেই? ভয়? আশ্চর্য শান্ত গলায় বলল, আমার স্বামী জেলে। ভাই জেলে। ছোট বোনটিও আমার জেলখানায়, আমার ভয় করার মতো কিছু কি আছে?
ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।
বোধহয় ঝড় উঠবে আজ। প্রচন্ড ঝড়।
মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে। কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায় না। কখনো যায় না। তবুও তার ভাবনার শেষ হয় না।
ছেলেটার বোধহয় কেউ মারা গেছে। তাই শোঁক করছে খালি পায়ে হেঁটে। কেউ বললো, কে জানে এটা নতুন ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি। (আরেক ফাগুন উপন্যাস থেকে) — জহির রায়হান
দু-নম্বর কেরানির টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র ঊনিশটি পদক্ষেপের প্রয়োজন। কিন্তু এর মধ্যে আকাশ-পাতাল কত কিছুই-না চিন্তা করেছে কাসেদ। চাকরির প্রমোশন থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ যায়নি। — জহির রায়হান
ছুরি দিয়ে কেটে কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও জীবনের ক্ষনস্থায়ী মুহূর্ত গুলো,টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে।সেখানে আনন্দ আছে,বিষাদ আছে।ব্যর্থতা আছে, সফলতা আছে।হাসি আছে, অশ্রুও আছে।