#Quote
More Quotes
সুখ মানে বিলাসিতা নয়, সুখ মানে মনের শান্তি।
আমরা যখন আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করি তখন আমরা কখনোই ব্যর্থ হই না, কিন্তু যখন আমরা একে অবহেলা করি তখন আমরা সর্বদাই ব্যর্থ হই।
চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যার্থ হওয়া ভালো৷ তাই চেষ্টা চালিয়ে যাও। যদি ব্যার্থ হও, তবে আবার চেষ্টা করো। একসময় সফলতা আসবেই।
এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না!শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি।
সুখ হচ্ছে প্রজাপতির মতো। ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। তাই সুখের পিছনে ছুটতে নেই।
হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সম্মান কখনো ফিরে পাওয়া যায় না।
সত্যিকারের আনন্দ হলো নিজের মধ্যে থাকা ছোট ছোট সুখগুলো অনুভব করা।
যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চেষ্টা করে তাদের কাছে কোন কিছুই অসম্ভব নয়।
যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে অনেক ভালোবাসেন তাহলে তার দোষ গুলোকে ভুলে গিয়ে তার গুণগুলোকে ভালোবাসার চেষ্টা করুন। তাহলেই আপনি আপনার প্রিয় মানুষটির সাথে সম্পর্ক অনেক মধুময় হবে।
যে ব্যক্তি উত্তম জীবনসঙ্গী পায়, সে দুনিয়ার অর্ধেক সুখ পেয়ে যায়।