#Quote
More Quotes
আমি সর্বদা চাঁদের দিকে তাকিয়ে থাকি, আর মহাবিশ্বের মধ্যে সবচেয়ে রোমান্টিক জায়গা হিসাবে চাঁদকে দেখি।
সামলে রাখো জোছনাকে এই সবে রাত হয়েছে এখনি অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ সামলে রাখো জোছনাকে
চাঁদ আলো দেয় সারা রাত, তেমনি তুমি আলোকিত করো আমার জীবন, তোমার ছাড়া অন্ধকারে আমার এ জীবন
চাঁদের আলোয় রাস্তা হেঁটে, গল্পের পর গল্প, বন্ধুদের সাথে এই মুহূর্তগুলোই জীবনের সেরা উপহার।
চাঁদের আলোয় রাস্তা হেঁটে, গল্পের পর গল্প, বন্ধুদের সাথে এই মুহূর্তগুলোই জীবনের স্বর্গ।
উজ্জ্বল তারা গুলো ছাড়া চাঁদের আলো অনেকটাই কমে যায় ।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?
প্রত্যেকেই এক একটি চাঁদ এবং সবার একটি অন্ধকার দিক আছে যা কেউ কখনও অন্যকে দেখায় না । — মার্ক টোয়েন
ফ্যাকাশে মেঘের মতো চাঁদের আকাশ পিছে রেখে চ’লে যাই;- কোন এক রুগ্ন হাত আমাদের টানে? পাখির মায়ের মতো আমাদের নিতেছে সে ডেকে আরো আকাশের দিকে,- অন্ধকারে,- অন্য কারো আকাশের থেকে!
জানি তুমি বহু দূর,তবু তোমার কথার সুর বাজে আমার বেসুর জীবনে