#Quote
More Quotes
যে সমাজে মিথ্যার দাম বেশি, সৎ মানুষ সেখানে হাস্যকর হয়ে ওঠে। আর তখনই শুরু হয় সমাজের ক্ষয়।
সমাজ পুরুষের চোখের জল দেখতে চায় না, অথচ সেই জলেই জমে থাকে এক জীবনের অসমাপ্ত প্রেম আর হারিয়ে যাওয়া স্বপ্ন।
ছাত্র রাজনীতি হলো পরিবর্তনের প্রথম ধাপ, যেখানে তরুণেরা সমাজের কল্যাণে এগিয়ে আসে।
ভদ্র সমাজে আমি নষ্ট, আর আমার সমাজে আমিই শ্রেষ্ঠ
রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয়, ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে।
শান্তি ও উন্নয়নের লক্ষ্যে জনগণের ক্ষমতায়ন অপরিহার্য । ন্যায়বিচার হচ্ছে এর ভিত্তি ।
সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল যা আপনাকে ভালো কাজের সহায়তা না করলেও খারাপ কাজে নিন্দা করতে পিছপা হবে না।
যে সমাজে নারীরা পদে পদে বঞ্চনার শিকার, সে সমাজে নারীদের জাগতে হবেই।– কে এম খালিদ
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না, আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মত স্বাদহীন । সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে । যারা ডিস্টিল্ড ওয়াটার নয়। কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো । — হুমায়ূন আহমেদ
ন্যায়বিচার শুধু আইন দিয়ে আসে না, আসে নৈতিকতা দিয়ে। — অ্যারিস্টটল (ভাবানুবাদ)