#Quote
More Quotes
মানুষের জীবনের সুখ হল বেলাভূমিতে গড়ে তোলা বালির ঘরের মতো ; কোন মুহূর্তে যে তা জলে ভেসে যাবে তা কেউ জানে না।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময়।
মৃত্যু কাছের মানুষকে কেড়ে নেয়, জীবনকে করে শূন্য। তবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই তা ভালো কাজে ব্যয় করা উচিত।
আমরা বুঝতেও পারি না, কিন্তু ক্রমে এক একটি মুহূর্ত, পেরিয়ে যাচ্ছে জীবন থেকে, তাই বসে না থেকে তা উপভোগ করো, স্মৃতির পাতায় নতুন কোনো স্মরণীয় ঘটনা তৈরি কোরো।
জীবনে সুন্দর মুহূর্তগুলো, বেশি সংখ্যাতে থাকলে জীবন আরো সুন্দর হয়।
যে মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায়, সেই মুহূর্তে প্রিয় মানুষটির কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলা মানেই শান্তি।
আজ তোমার কষ্টের মুহূর্ত বলে চিন্তা করো না কারণ প্রতিটা অন্ধকার রাতের পরই ভোরের আলো ফোটে।
জীবনে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য প্রত্যেকের জীবনে বিশেষ স্মৃতি থাকা প্রয়োজন। যা আমাদের জীবনকে আরও স্পেশাল করে তুলবে।
প্রকৃতির সান্নিধ্যে কাটানো প্রতিটি মুহূর্তই জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
অকৃতজ্ঞতা এক ধরনের নীরব প্রতারণা, যা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়।