#Quote
More Quotes
মানুষটা এখনোও নিজেকে সামলে নেয় চোখ মুছে রুমালে চোখ খানি লাল হয়ে যায় কান্না শুকালে।
একজন বড় ভাইয়ের কাছে ছোট ভাই মানে সর্বদাই ছোট ভাইই! তা সে যতই অন্যায় করুক, ভুল করুক, তাদের মধ্যে যা কিছু হয়ে যাক, কিন্তু দিনশেষে ভাই সবসময় ভাইই থাকে।
মানুষের ক্ষতি করতে যাদের বুক কাঁপে না, বিবেকে বেঁধে থাকে না। তাদের জীবনে কখনো সুখ হয় না, কষ্ট সারা জীবন তাদের আড়াল করে রাখে। -রেদোয়ান মাসুদ।
দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরের ওপর বিশ্বাস রাখো।
তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশী তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে।
জীবনের কঠিন বাস্তবতায় ভরা, তাই ভাবের প্রবাহে ডুবে যাওয়া নিরর্থক।
আপনি জীবনে যত বেশি টাকা উপার্জন করবেন, ততো বেশি সমস্যার সম্মুখীন হতে হবে
জীবন কুসুমাস্তীর্ণ কোমল সজ্জা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় সব বাধা-বিপত্তিকে এড়িয়ে গিয়ে নিজেই জীবনের পথকে সুগম করতে তুলতে হয়। নিজের চেষ্টায় উন্নতির পথে এগিয়ে যাওয়ার অনুভূতিই অন্য রকম হয়।
আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যদি আপনি কারোর প্রতি সত্যিকারের যত্নবান হন তাহলে তার জন্য সময় ঠিক বের করতে পারবেন ।
স্বপ্ন যতটাই রঙিন বাস্তব ততটাই সাদাকালো।