#Quote
More Quotes
নিজের জীবনের সিদ্ধান্ত গ্রহণের সময় নিজের চিন্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন, কারণ আপনি কখনোই জানেন না যে অন্যরা, যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তারা নিজেদের জীবনে ভুল করেছে কি না। সিদ্ধান্ত গ্রহণের এই সময়গুলো আসলেও খুব কঠিন।
স্থির থাকুন এবং বৃষ্টি যে গল্পটি বলার চেষ্টা করছে তা শুনুন।
রাত মানুষের জীবনের অর্ধাংশ জুড়ে রয়েছে।
হৃদয়ের শূন্যস্থান গুলি ভালোবাসার কষ্টে পরিপূর্ণ হয়ে গেছে,সুখী হতে না পারা যদি জীবনের ব্যর্থতা হয়,তবে কষ্টে জর্জরিত জীবন কি সফলতা নয়!
মেলা হল জীবনের ছোট ছোট মুহূর্তগুলির উদযাপন, যা আনন্দ এবং সুখ নিয়ে আসে।
মানুষের জীবন বড়ই অদ্ভুত। কেউ কেউ একটু ভালোবাসা পাবার জন্য সব কিছু বিসর্জন দেয়, আবার কেউ এক সাগর ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষ কে অবহেলা করে!
জীবন আপনার চোখের পলকের চেয়েও দ্রুতগামী। তাই সময় থাকতে সব ঠিক করুন। - জিমি হেন্ড্রিক্স
আমাদের জীবনে আমরা কলুর বলদের মতো চোখে ঠুলি পরেছি, মাড়াইয়ের গরুর মতো মুখে টোপর পরেছি, আর একই চক্রে ঘুরছি। আমরা দেখি না, আমরা খাই না। শুধু তা–ই না, আমরা বলিও না। সৈয়দ শামসুল হক লিখেছিলেন, মানুষের চোখ আছে তা দেখবার জন্য শুধু নয়, কাঁদবারও জন্য। আমরা বলি, মানুষের মুখ আছে, তা কেবল খাওয়ার জন্য নয়, বলবারও জন্য। আমাদের মুখে আমরা মুখোশ পরে আছি। আমরা মুখ দেখাব না এবং আমরা কিছু বলবও না। বোবার শত্রু নেই। - আনিসুল হক
ভালোবাসা হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
আমাদের চারপাশে থাকা গাছগুলো দেখিয়ে দেয় জীবনের মরে যাওয়া অংশগুলো কীভাবে ঝেড়ে ফেলে দিতে হয়।