#Quote
More Quotes
যে মানুষটার মনে অহংকারে পরিপূর্ণ থাকে, সেই মানুষটা নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না।
ভুল মানুষের জন্য যতটা কেঁদেছি, ঠিক মানুষের জন্য ততটাই চুপ থেকেছি।
যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না - আল হাদিস
মানুষ সাহসের সাথে কাজ করে, কিন্তু তার সাফল্যের কৃতিত্ব ভাগ্যকে দেয়!
যে মানুষ বাস্তবতাকে ভুলে যায় সেই মানুষ, জীবন যুদ্ধে মাঝ সমুদ্রে ডিঙি নৌকার মতো ভেসে থাকে।
মানুষ ভালোবেসে কিছু শিখুক বা না শিখুক অন্তত মিথ্যা বলতে শেখে।
আমি শুধু এমন একজন মানুষকে চেয়েছিলাম, যার চোখের দিকে তাকালে আমি তার মনের ভেতরের পুরোটা দেখতে পারি।
ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।
মানুষ নতুন কিছু পেয়ে গেলে , হঠাৎ করে রং বদলে ফেলে।
একজন গড়পড়তার কথা মানুষ বলে। একজন ভাল মানুষ ব্যাখ্যা করে। একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়। একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে। -হার্ভি ম্যাকে