#Quote

প্রেমে পড়লে অনেক সময় আবেগগত এবং শারীরবৃত্তীয় অস্থিরতা তৈরি হয়। এর ফলে আপনার মধ্যে উল্লাস, প্রাণচাঞ্চল্য, অতি উদ্যম, নিদ্রাহীনতা, ক্ষুধামান্দ্য, কম্পন, হৃদপিণ্ডের ধুকপুকানি, শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে যাওয়া এবং সামান্যতম বিপত্তিতে উদ্বেগ, আতঙ্ক ও হতাশার অনুভূতি দেখা দিবে। অনেকটা মাদকাসক্তদের মতো অবস্থা তৈরি হবে। মাদক সেবন করলে মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয়ে ওঠে প্রেমে পড়ার পর ভালোবাসার মানুষটিকে দেখলেও ঠিক একই অংশ উত্তেজিত হয়। গবেষকদের মতে প্রেমে পড়াটাও এক ধরনের আসক্তির মতো!

Facebook
Twitter
More Quotes
ফুটবল শুধু একটা খেলা ছিল না, ছিল একটা আবেগ, একটা জীবন সেই সোনালী দিনগুলোর নস্টালজিয়া আজও তাড়িয়ে বেড়ায়।
আবেগ গুলো বন্দী ছিল মনের চিলেকোঠায় উড়লো তারা ডানা মেলে তোমার ভালোবাসায়।
তুমি জেনে রেখো, যে মানুষ গুলো বেঁচে থাকতে তোমার আবেগ গুলো কে অবহেলায় পিষে মেরেছে তারা সহ সবাই কিন্তু এমন কিছু হলে তোমার গায়ে থুতু দেবে,ছিঃ ছিঃ করবে!
কলকাতা শুধু একটি শহর নয়, এটি একটি আবেগ। –সুভাষ চন্দ্র বসু
অভিমান হল ভালোবাসার একটি আবেগি বহিঃপ্রকাশ।
১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।
আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না।
আমরা মানুষ চিনতে ভুল করি কারণ আমরা আমাদের বিবেক এর চেয়ে আবেগকে বেশী প্রাধান্য দেই
বাইক শুধু বাহন না, এটা একটা আবেগ।
আবেগ হচ্ছে সেই জিনিস যা মানুষকে যেকোনো কিছু করিয়ে ফেলতে পারে, কিন্তু পরবর্তীতে সেই স্মৃতিকেই মনে করে করে মানুষ সারা জীবন কষ্টে বুকে থাকে…!