#Quote
More Quotes
যদি বন্ধুত্বও সত্যি হয় তাহলে শুধু টাকা পয়সা নয় দুনিয়ার কোন কিছুই বন্ধুত্বের সম্পর্ককে আলাদা করতে পারে না।
ছাত্র রাজনীতির সাফল্য নির্ভর করে দলীয় সংকীর্ণতা পরিহার করে জাতীয় স্বার্থে কাজ করার উপর।
মৃত্যু সত্যিকারের ভালবাসাকে থামাতে পারে না। এটি যা করতে পারে তা হল কিছুক্ষণের জন্য বিলম্ব করা। - রাজকুমারী ব্রাইড
এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি।
মুখোশের পেছনের মানুষটি ভয় পায় সত্যিকারের তাকে প্রকাশ করতে।
গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে। আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে।
কাউকে মিথ্যা বলে খুশী করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না।
আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি আমার জীবনে সফল হয়েছি।
একজন স্বার্থপর মানুষ আত্মকেন্দ্রিক হলেও জীবনে কখনো সুখী হতে পারে না।
শুরুর আগেই ব্যর্থ হবার ভয়টাই আসলে হতাশার সম্ভবনাকেই বাড়িয়ে দেয়। এস এন বেরহান