#Quote

তোমার স্বভাব যদি নির্মল হয় এবং তুমি যদি সুশিক্ষিত হও তবে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো। — ডিজরেইলি।

Facebook
Twitter
More Quotes
মানুষের স্বভাব সুন্দর ও সৎ হলে, তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়। — হযরত আলী ( রাঃ)।
কাজেই এই দূষণ, এই কুয়াশা, এই মেঘ, ভূমধ্যসাগর থেকে আসা নয়, আমাদের খাসলতের মধ্য-সাগর থেকে আসা। খাসলত কখন মরে! স্বভাব যায় না ম’লে! আমরা করোনায় মরব, নিউমোনিয়ায় মরব, হাঁপানিতে মরব, শ্বাসকষ্টে মরব, তবু আমাদের স্বভাব ভালো হবে না। ভূমধ্যসাগরের মেঘ কেটে যাবে, ঢাকার আকাশ পরিষ্কার হবে না হবে না হবে না। করোনা চলে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সঙ্গে ঠিকই, কিন্তু রমনায় গিয়ে তারা শ্বাস নিতে পারবে না পারবে না পারবে না। - আনিসুল হক
টাকায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, বিদ্যেয় কিছু হয় না। স্বভাব আর চরিত্রই বাঁধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীর ভেদ করতে পারে। — স্বামী বিবেকানন্দ।
জীবন আমাকে যেমনই শিখিয়েছে, সবকিছু গ্রহণ করেছি কৃতজ্ঞচিত্তে। আজ নিজেকে নিয়ে গর্ব হচ্ছে।
মানুষের ব্যবহারে তার স্বভাব প্রকাশিত হয়।
অমিতব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কী? জানিনে। ছন্দ কাকে বলে – ভালো করে বুঝিনে। কাব্য বিচারের মানদন্ড কী? – আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডি প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তা-ই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, এলজাব্রা হলেও না।
নিজেকে এমন ভাবে তৈরি করো,, যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে
মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।
শুভ জন্মদিন বন্ধু! তোর হাসি দেখলেই মনের ভেতর শান্তি নামে, আর তোর সাফল্যে বুকটা গর্বে ভরে যায়। তুই পাশে থাকিস বা না থাকিস, তোর জায়গাটা হৃদয়ের গভীরে থাকবে চিরকাল।
সবাই রক্তের সম্পর্ক নিয়ে গর্ব করে, কিন্তু কষ্টটা তখনই বেশি লাগে, যখন সেই রক্তের সম্পর্কের মানুষগুলোই আঘাত দেয়।