#Quote
More Quotes
শৈশবকালে আমাদের সময় কেটেছিল মা ও বাবার সাথে, তাছাড়াও আমরা সময় কাটাতাম খেলার সাথী তথা সহপাঠীদের সঙ্গে। কি মধুর ছিল সেই দিনগুলো, মনে পড়লেই ইচ্ছে করে যেন আবার শৈশবে ফিরে যাই।
অসুখী তারাই হয় যাদের শৈশবের স্মৃতি শুধুমাত্র ভয় ও দুঃখে ভরা থাকে।
একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখনি ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না -হুমায়ূন আহমেদ
আমার শৈশবটা কেটে গেছে দুঃখমেশানো আনন্দে-আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি, একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম- হুমায়ূন আহমেদ
তোমার ভবিষ্যৎ নির্ভর করছে, তোমার বর্তমানে করা কর্মের উপর। – মহাত্মা গান্ধী
শৈশব হলো ভুল করার সময়, যেখানে মানুষ ভুল করে নতুন কিছু শেখার জন্য।
আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই।
বর্তমানে আমদের মধ্যে প্রায় সকলেই সামাজিক, কিন্তু তাও যেন আমাদের আশেপাশে সামাজিকতার বড় অভাব।
জীবনের সবচেয়ে ভাগ্যবান বিষয়গুলির মধ্যে একটি হলো সুন্দর এবং সুখী শৈশবকাল, যা হয়তো সবার জীবনে আসেনা। কিন্তু সেই সময়কালের স্মৃতি সবার মনেই থেকে যায়।
আবার না হয় খেলবো পুতুল খেলা । দেবো পুতুলের বিয়ে, কপট ঝগড়ায় কেটে যাবে বর আর কনেপক্ষ নিয়ে, ফেলে আসা সেই দিনগুলো পিছু ডাকে । হৃদয়ে সেই কুলুকুলু বেগে ধরলার ডাক শুনি । আয় বন্ধু শৈশব ফিরিয়ে আনি।